স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জানুয়ারি : আগামী ৯ জানুয়ারি থেকে স্বদেশী মেলা। স্বদেশী মেলাকে সামনে রেখে সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডি.কে চাকমা সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন ৯ থেকে ১১ জানুয়ারি প্রথম বারের মতো আগরতলা পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বদেশী মেলা। এই স্বদেশী মেলাকে সামনে রেখে এইদিন পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ৯ জানুয়ারি বিকাল ৪ টায় মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বদেশী মেলার আনুষ্ঠানিক সুচনা হবে। প্রতিদিন দুপুর ১ টা থেকে মেলা শুরু হবে। মেলা চলবে রাত্রি ৯ টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

