Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগুলিবিদ্ধ এক জনজাতি মহিলা

গুলিবিদ্ধ এক জনজাতি মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : শনিবার রাতে রাধাপুর থানার অন্তর্গত খুমুলুঙে নিজ বাড়িতে গুলি বিদ্ধ এক জনজাতি মহিলা। আহত মহিলার নাম দীপালি দেববর্মা। বয়স ৩৫ বছর। পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায়, শনিবার রাতে পরিবারের সকলে মিলে আগুন জ্বালিয়ে তাপ নেওয়ার সময় আচমকা গুলি এসে লাগে দীপালি দেববর্মার শরীরে। মুহূর্তের মধ্যে দীপালি মাটিতে লুটিয়ে পড়ে। কে বা কারা গুলি চালিয়েছে তারা নিজেরাও জানেন না। ঘটনার সাথে সাথে গুলি বিদ্ধ অবস্থায় আহত দিপালিকে নিয়ে যাওয়া হয় খুমুলুং খেরেংবাড়ি হাসপাতালে। সেখান থেকে রাতেই দীপালি দেববর্মাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে।

বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন দীপালি দেববর্মা। বর্তমানে জিবি হাসপাতালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এইদিকে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় রাধাপুর থানার পুলিশ। রাধাপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। জানা যায় আহত দীপালি দেববর্মার বুকে গুলি লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তবে বিগত দিনে আগ্নেয়াস্ত্রের আস্ফালন একাধিকবার খবরের শিরোনাম দখল করেছে। নেশা কারবারি, জমি মাফিয়াদের সাম্রাজ্য হয়ে উঠেছে সুশাসন জামানায় গোটা ত্রিপুরা রাজ্যে। রাজ্যের আরক্ষা প্রশাসন মুখে যত দাবি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নিজেদের বাহবা করুক না কেন, পরিস্থিতি কিন্তু অন্যরকম কথা বলছে। সেটাই প্রমাণ করে এই ঘটনা। এমনটাই মনে করছে সচেতন নাগরিক মহল। সচেতন নাগরিক সকলের এই দাবি যদিও রাজ্যে কোন নতুন বিষয় নয়, কিন্তু তারপরেও ত্রিপুরা পুলিশ নিদ্রায় মগ্ন। কোন অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারলেই ফটো সেশনে নেমে যান থানার বড়বাবু মেজবাবু থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অথচ অস্ত্র আস্ফালন রুখতে ব্যর্থ পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য