Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদুই দালাল সহ আটক বাংলাদেশি নাগরিক

দুই দালাল সহ আটক বাংলাদেশি নাগরিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি :  শনিবার রাতে সোনামুড়া থানা এলাকা থেকে আটক এক বাংলাদেশী নাগরিক। একই সাথে আটক করা হয়েছে এক ভারতীয় দালালকে। সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর এলাকা থেকে আটক করা হয়েছে তাদেরকে। সোনামুড়া থানার পুলিশ তাদেরকে আটক করে।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রবিবার আদালতে সোপর্দ করে সোনামুড়া থানার পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মইন উদ্দিন। তার বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। অপরদিকে ধৃত ভারতীয় দালালের নাম অনিক হোসেন। তার বাড়ি কমলনগর এলাকায়। ধৃত বাংলাদেশী নাগরিক কোন সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য