Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চুরাইবাড়ি–কদমতলা সড়ক অবরোধ

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চুরাইবাড়ি–কদমতলা সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি :  এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ। থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চুরাইবাড়ি–কদমতলা মূল সড়ক অবরোধ করলে এলাকাবাসী। ঘটনা চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যাবেলায় এলাকার এক যুবতী গৃহ শিক্ষিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন। তাকে একই ওয়ার্ডের বাসিন্দা ও সদ্য বিবাহিত যুবক রাজ নন্দী তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। পাশাপাশি তার রাস্তায় রুখে দাঁড়িয়ে কুপ্রস্তাব দেয় ও শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করে বলে অভিযোগ। যুবতী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্যাতিতার পরিবার ঘটনার দিনই চুরাইবাড়ি থানায় অভিযুক্তের নাম-ঠিকানা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের একাধিক দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ—এই অভিযোগেই শনিবার পথ অবরোধে নামেন স্থানীয় মানুষজন। এলাকাবাসীর দাবি, স্থানীয় পুলিশের অনিচ্ছা ও গাফিলতির কারণেই অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাইরে। আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, পুলিশ নাকি নির্যাতিতার পরিবারকে জানিয়েছে যে অভিযুক্তকে আটক করা সম্ভব নয় এবং আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পুলিশের এমন বক্তব্যে ক্ষোভ আরও বেড়েছে বলে জানান বিক্ষোভকারীরা। তাই পুলিশের ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হন। সংবাদ সংগ্রহের সময় পর্যন্ত অবরোধ চলছিল। যদিও দীর্ঘক্ষণ বিক্ষোভ চললেও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলে দাবি অবরোধকারীদের। এলাকাবাসী আরো বলেন, দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন ও অবরোধ চলবে। অন্যদিকে, দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের ফলে চুরাইবাড়ি–কদমতলা মূল সড়কের দু’পাশে শত শত ছোট-বড় যানবাহন আটকে পড়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য