Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআক্রান্ত শাসকদলের কার্যালয়, আহত শাসক দলের কর্মী, রাতে উত্তপ্ত হয়ে উঠে প্রতাপগড়

আক্রান্ত শাসকদলের কার্যালয়, আহত শাসক দলের কর্মী, রাতে উত্তপ্ত হয়ে উঠে প্রতাপগড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : সুশাসন জামানায় আক্রান্ত শাসকদলের কার্যালয়। ঘটনা রাজধানীর প্রতাপগড় স্থিত ঝুলন্ত বীজ সংলগ্ন শাসক দলের কার্যালয়ে। ঘটনার সূত্রপাত নিয়ে ধোঁয়াশা থাকলেও ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার ৩১ নং ওয়ার্ডের উদ্যোগে রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে প্রতিমা নিরঞ্জন এর জন্য শাসক দলের কার্যকর তারা প্রতিমা নিয়ে হাওড়া নদীর উদ্দেশ্যের যায়।

সেখান থেকে ফেরার সময় ২০-২৫ জন দুষ্কৃতিকারী বাইক নিয়ে এসে আচমকা প্রতাপগড় ব্রিজ সংলগ্ন বিজেপি অফিসে হামলা চালায়। সেই সময় বিজপি কার্যালয়ে থাকা এক বিজেপি কর্মীকে মারধর করে দুষ্কৃতিরা। তার নাম তন্ময় সাহা। পাশাপাশি দুষ্কৃতিরা বিজেপি কার্যালয়ের চেয়ার টেবিল ভাংচুর করে। ছিঁড়ে ফেলে দেয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স। বিজেপি অফিসে থাকা বিজেপি দলের কর্মীদের ১০-১২ টি বাইক ও স্কুটি ভাংচুর করে দুষ্কৃতিরা। ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলার থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতিরা পালিয়ে যায়। এইদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ছুটে যায় বিজেপি কার্যালয়ে। পুলিশের সামনে তারা এক প্রকার ভাবে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়।

 পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে পাঠায়। আহত বিজেপি কর্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি। এদিকে শাসকদলের এক কর্মী ঘটনার তদন্তের দাবি করেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি বলেন শাসকদলের গোষ্ঠী কোন্দল থেকে এই ঝামেলা হতে পারে না। কিন্তু বিরোধীরা এত সাহস কোথা থেকে পাবে বলে প্রশ্ন তুলে এলাকায় গুঞ্জন গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যাইহোক এটা বলার অপেক্ষা রাখে না, আগরতলা শহরে যেন উলট পুরান শুরু হয়েছে। যা সুশাসনকে রসিকতা বানিয়ে ফেলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য