Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে গাঁজা চাষীদের মুখোমুখি পুলিশ

গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে গাঁজা চাষীদের মুখোমুখি পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া পাষাণিয়া মুড়ার গভীর জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সোনামুড়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার নেতৃত্বে সোনামুড়া থানা ও কলমচৌড়া থানার পুলিশ, বিএসএফ ও টিএসআর জওয়ানরা এইদিন যৌথ ভাবে গাঁজা বিরোধী অভিযান চালায়। এইদিন গাঁজা বিরোধী অভিযান চলাকালিন সময় গাঁজা চাষিরা কান্নায় ভেঙ্গে পড়ে। গাঁজা চাষিদের সামনে আরক্ষা কর্মীরা গাঁজা গাছ গুলি কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

 মহকুমা পুলিস আধিকারিক জানান এইদিন ৫ শতাধিক আরক্ষা কর্মীকে নিয়ে এইদিন গাঁজা বিরোধী অভিযান চালানো হচ্ছে। এইদিন বিপুল সংখ্যক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে গাঁজা বাগান ধ্বংসের আগে গাঁজা চাষিরা বাঁধা দিতে আসে। কিন্তু পুলিশের বাধা পেয়ে গাঁজা চাষিরা পিছু হাটতে বাধ্য হয়। কান্নায় ভেঙে পড়ে গাঁজা চাষিরা। কিন্তু পুলিশ নিয়ম অনুযায়ী গাঁজা বাগান ধ্বংস করে থানায় ফিরেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য