Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যচিমনি বিস্ফোরণে হতাহতদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

চিমনি বিস্ফোরণে হতাহতদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ডিসেম্বর :  কমলপুর মহকুমার হালহালির অপরেশকর এ.বি.সি ইট ভাট্টা পরিণত হল মৃত্যু পুরীতে। বুধবার ইট ভাট্টার চিমনি বিস্ফোরণ হয়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে শ্রমিকদের উপর। এতে মর্মান্তিক মৃত্যু হয় পাঁচজন শ্রমিকের। গুরুতর ভাবে আহত হয় আরও তিন শ্রমিক। নিহত ও আহতদের মধ্যে রাজ্যের পাশাপাশি বহিঃরাজ্যের শ্রমিক রয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতে ধলাই জেলা শাসক ঘটনার স্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন এই ঘটনায় মৃত্যু হওয়া সুবল দেবনাথ, পিংকু শীল, অনিল গৌতম, বিধু শর্মা এবং সজল মালাকারের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করা হয়। অপরদিকে গুরুতর আহত হাড়কিস সরং এবং হাঙ্কিস চৌহানের জন্য আড়াই লক্ষাধিক টাকা আর্থিক ঘোষণা করা হয়। পাশাপাশি অল্প বিস্তারে আহত সন্তোষ গুপ্তের পরিবারের জন্য ১৬ হাজার টাকা ঘোষণা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য