Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশাসক দলের প্রধান ও প্রধানের স্বামীর দ্বারা প্রাননাশের হুমকির অভিযোগ

শাসক দলের প্রধান ও প্রধানের স্বামীর দ্বারা প্রাননাশের হুমকির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর :সুশাসন জামানায় শাসক দলের প্রধান এবং প্রধানের স্বামীর দ্বারা প্রাননাশের হুমকির অভিযোগ। ঘটনা ঘটনা খোয়াই থানার অন্তর্গত উত্তরচেবরী গ্রাম পঞ্চায়েতের শচীন্দ্রনগর এলাকায়। অভিযোগ, বসত ঘরের পাশে উদ্দেশ্য প্রণীতভাবে বুল ডজার দিয়ে পুকুর খনন করছিল এলাকার প্রধান প্রমিলা দাস ভদ্র এবং অসীম ভদ্র। বসত ঘরের মালিক নিধন দেবনাথ বাধা দিলে প্রতিবেশী তথা শাসক দলের গ্রামের প্রধান ও প্রধানের স্বামী মিলে প্রতিবেশীর উপর প্রাণঘাতী হামলা চালায়।

প্রধান হওয়াতে নিরীহ প্রতিবেশী পঞ্চায়েতের বিচার না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়। এই ঘটনার নিয়ে খোয়াই মহিলা থানায় অভিযোগ করেন সুষ্ঠু বিচারের দাবিতে নিধন দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, নিধন দেবনাথ শচীন নগর এলাকার একজন স্থায়ী বাসিন্দা। গত ৪ ডিসেম্বর নিধন দেবনাথের বাড়ীর সীমানার দক্ষিণ পাশের প্রতিবেশী দুই সীমানার মাঝখানে পুকুর খনন করছিল বুলডোজার দিয়ে। নিধন দেবনাথের বাড়ির দক্ষিন দিকের পাকা ঘরের ভিটির কাছাকাছি জে.সি.বি দিয়ে মাটি কাটে, ফলে যে কোন সময় পাকা ঘরটি ভেঙ্গে পড়তে পারে।

ফলে এই অবস্থায় নিধন দেবনাথ ও তার পরিবারের লোকজন ঘরে বসবাস করা বিপদজ্জনক বোধ করছেন। সেই সময় নিধন দেবনাথ বাধা দেয় কারণ সীমানার পাশে জায়গা না রেখে পুকুর খনন করছিল। অর্থাৎ নিধন দেবনাথের বাড়িতে এক হাতের মধ্যে প্রধান প্রমিলা দাস ভদ্রের বাড়ি। অতএব সীমানা ঘেঁষে পুকুর খনন করছিল প্রধান। আর সীমানার পাশেই রয়েছে নিধন দেবনাথের বসত পাকা ঘর। বাধা দেবার পর অসীম ভদ্র এবং অভিযুক্ত প্রধান দুজন নিধন দেবনাথ ও তার ছেলের উপর হামলা করতে আসে লাঠি দা সাপল নিয়ে। এদিন খোয়াই থানায় অভিযোগ দায়ের করে নিধন দেবনাথ। এখন পর্যন্ত আইনি পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য