Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগাড়ি চালকদের তৎপরতায় আটক তিন রোহিঙ্গা

গাড়ি চালকদের তৎপরতায় আটক তিন রোহিঙ্গা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর :ধর্মনগর আই.এস.বি.টি-তে চালকদের সচেতনতার জন্য আটক হলো তিনজন রোহিঙ্গা নাগরিক। ধৃতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা। জানা যায়, তারা ধর্মনগর আই.এস.বি.টি থেকে একটি গাড়ি ভাড়া করে অসমের বদরপুর যাওয়ার পরিকল্পনা করছিলেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় চালকরা বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে আটক করে। তাদের কাছে কোনও বৈধ নথিপত্র রয়েছে কি না, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে। ধৃতরা হলো আব্দুল রহিম, ইয়াসমিন বেগম এবং রুমি আলী। এখন দেখার বিষয় পুলিশের তদন্ত কি হয়ে আসে। সুষ্ঠু তদন্ত করলে বের হয়ে আসবে কি মতলব নিয়ে তারা সীমান্ত ডিঙিয়ে আসামের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটাই প্রকাশ্যে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য