স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর : সোমবার দিনভর পুর নিগমের একাধিক ওয়ার্ড এলাকা চষে বেড়ালেন মেয়র। এইদিন পুর নিগমের ১৪, ১৫, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। ১৫ নং ওয়ার্ডের কালিকাপুর এলাকার রাস্তা প্রশস্ত করার পাশাপাশি রাস্তার পাশে কভার ড্রেইন নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। তার জন্য এইদিন এলাকাটি পরিদর্শন করেন।
মেয়র জানান এলাকাবাসী জায়গা ছেড়ে সহায়তা করলে তবে সেই রাস্তা প্রশস্ত করা হবে। পাশাপাশি রঞ্জিত নগর এলাকার পুকুর সংস্কারে কিছু অসুবিধা সৃষ্টি হয়। এই বিষয়ে এইদিন বিস্তারিত খোঁজ খবর নেন মেয়র। ডিমারগেশন করে পুকুরটির নির্ধারিত জায়গা পরিমাপ করার নির্দেশ দেন তিনি। বর্ডার এলাকার জল নিষ্কাশনের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন দীপক মজুমদার। এইদিন মেয়রের সাথে ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিক, কর্পোরেটর নিবাস দাস, কর্পোরেট স্নিগ্ধা দাশ দেব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গুহ দে সহ অন্যান্যরা।

