Monday, March 9, 2026
বাড়িরাজ্যনারী সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে ডেপুটেশন

নারী সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৯ মার্চ:   ধর্ষণ, নারী খুন সহ একাধিক ঘটনার সাক্ষী হচ্ছে মানুষ। প্রতিনিয়ত এ ধরনের খবর সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করছে। তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গার্লস প্রাউটিষ্ট ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মারফত ১১ দফা দাবি সনদ তুলে দেন।

 দাবিগুলি মূলত, সমাজে শিক্ষা, কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রদান করা। নার্সারী থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষাকে সম্পূর্ণ  বিনামূল্যে চালু করা। প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাদানের দায়িত্ব নারীদের উপর অর্পন করতে হবে। নারী ধর্ষনকে নারী হত্যার সমতুল্যজ্ঞানে বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। এছাড়াও একাধিক দাবি তুলে ধরা হয়। কারণ এগুলোর কারণে নারীদের উপর বিভিন্ন সময় সমাজে আঘাত নেমে আসে। তাই নারীদের সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে দাবি গুলি উত্থাপন করা হয় বলে জানান প্রতিনিধি দল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য