Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো নারী সমিতির রাজ্য সম্মেলন

সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো নারী সমিতির রাজ্য সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর : শনিবার শুরু হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলন। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে প্রকাশ্য সমাবেশের মধ্যদিয়ে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসন অনুমতি প্রদান করে নি। বাধ্য হয়ে আগরতলা টাউন হল প্রাঙ্গণে প্রকাশ্য সমাবেশের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। দুইদিন ব্যাপী এই সম্মেলনে সাংগঠনিক, রাজনৈতিক পরিস্থিতি সহ একাধিক বিষয় নিয়ে চুলচেরা আলোচনা হয়। একই সাথে সংগঠনের আগামিদিনের কর্মসূচীর রূপরেখা কি হবে সেই বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়। দুইদিন ব্যাপী চলে এই সম্মেলন। রবিবার বিকালে সমাপ্ত হয় এই সম্মেলন।

সম্মেলনের মধ্যদিয়ে গঠন করা হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নতুন রাজ্য কমিটি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মেনে এইবার ৮৫ জনের রাজ্য কমিটি গঠন করা হয়। কমিটিতে সভানেত্রী, সম্পাদিকা ছাড়াও চার জন করে সহ সভানেত্রী ও সহ সম্পাদিকা রয়েছেন। নতুন কমিটির সভানেত্রী ও সম্পাদিকা হয়েছেন যথাক্রমে বৃন্দা দেববর্মা ও স্বপ্না দত্ত। কোষাধ্যক্ষ হয়েছেন কৃষ্ণা দে। সম্মেলন শেষে সংগঠনের সম্পাদিকা স্বপ্না দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংগঠনের বিগত কমিটি গঠন করা হয়েছিল ৯৭ জনকে নিয়ে। এইবার কেন্দ্রীয় কমিটির নির্দেশ মেনে ৮৫ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮৫ জনের কমিটিতে নতুন মুখ রয়েছে ১৯ জন।

 জনজাতি রয়েছে ২২ জন। এস.সি ১৩ জন, সংখ্যা লঘু ৪ জন এবং ওবিসি রয়েছে ১১ জন। সম্পাদক মণ্ডলী করা হয়েছে ২৩ জনকে নিয়ে। সংগঠনের নয়া সভানেত্রী হয়েছেন বৃন্দা দেববর্মা। সম্পাদিকা হিসাবে ওনাকে পুনঃরায় নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদনের উপর ৩০ জন প্রতিনিধি আলোচনা করেছে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুইদিন ব্যাপী সম্মেলনে আগামী দিনে কি ভাবে গ্রামীণ এলাকায় সংগঠনের শক্তি বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাধাকে উপেক্ষা করে কি ভাবে আরও বেশি নারীদের সংগঠনের সাথে যুক্ত করা যায় তার রন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য