স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ডিসেম্বর : চাকুরী যাওয়ার নাম করে ৫৫ হাজার টাকা হাতে নিল এক স্বদলীয় চুনোপুটি নেতা। এই রাষ্ট্রবাদী নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন জনজাতি মোর্চার সদস্য অরুন নোয়াতিয়া। জানা যায়, চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিল বিজেপির নেতা রতি রঞ্জন ত্রিপুরা। বাড়ি তৈবান্দাল শুকনাছড়া এলাকায়। এক সময়কার ছিলেন মথার নেতা, পরবর্তীকালে সুযোগ বুঝে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে শাসক দলের নেতাদের সঙ্গে চলাফেরা করেন।
অভিযোগ, অরুণ নোয়াতিয়ার ছেলে রাকেশ নোয়াতিয়ার কাছ থেকে, খাদ্য দপ্তরের চাকরি নাম করে ৫৫ হাজার টাকা সে হাতিয়ে নেয়। গাড়ি ভাড়া বাবদ আরো ৫০০০ টাকা তারা রতি রঞ্জন ত্রিপুরার কাছ থেকে পায়। মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে চাকরি দেওয়ার নাম বলে, রতিরঞ্জন ত্রিপুরা এখন আঙ্গুল ফুলে কলাগাছ। কিন্তু অভিযোগকারী অরুন নোয়াতিয়া, তার ছেলের চাকরি না হওয়াতে, টাকা ফিরে চাইতে গেলে, রতি রঞ্জন ত্রিপুরা শুধু তারিখ আর তারিখ চালিয়ে গেছেন। তাই বাধ্য হয়ে, সাংবাদিকের দারস্থ হয়ে অরুন নোয়াতিয়া এই অভিযোগ তোলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের প্রশাসনের কাছে তিনি আবেদন জানান এই প্রতারণার জন্য রতি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে যাতে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। তবে এই বিষয়ে ভুক্তভোগীরা রতিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা করবেন বলে জানান।

