Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপুলিশের উপস্থিতিতে প্রাননাশের হুমকি বন দপ্তরের রেঞ্জারকে

পুলিশের উপস্থিতিতে প্রাননাশের হুমকি বন দপ্তরের রেঞ্জারকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর :  সুশাসন জামানায় পুলিশের সামনে বন দপ্তরের রেঞ্জারকে প্রাণে মারার চেষ্টা ও হুমকি কাঠ মাফিয়ার। বন কর্মীরা গ্রেফতারের নির্দেশ দিলেও দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করল রাষ্ট্রপতি কালার্স পদকপ্রাপ্ত পুলিশ। এই কলঙ্কজনক ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের পশ্চিম ইচাই লালছড়া দুই নং ওয়ার্ডে। বন কর্মীদের কাছ থেকে জানা যায়, শুক্রবার  বাগবাসা বিধানসভা কেন্দ্রের পশ্চিম ইছাই লালছড়া দুই নং ওয়ার্ড এলাকায় বনদপ্তর, পুলিশ এবং ৯৭ নং সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ যৌথভাবে বনজ সম্পদ ধ্বংসকারী এক বনদস্যু তথা কুখ্যাত মাফিয়ার বাড়িতে হানা দেয়।

 উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ মজুদ চেরাই সেগুন কাঠ সহ অসংখ্য কাঠের তৈরি সামগ্রী। গোপন সূত্রের ভিত্তিতে এদিনকার এই যৌথ অভিযান সংগঠিত করা হয়। স্থানীয় আব্দুল ছমেদ নামের এই বন মাফিয়ার বাড়িতে চলে এই অভিযান। প্রথমে জেলা বন দপ্তরের আওতাধীন সমস্ত বিট কর্মীদের আধিকারিকেরা আব্দুল ছমেদের বাড়িতে অভিযান চালালে ধারালো অস্ত্রের সামনে পড়ে বাঁধার সম্মুখীন হতে হয় বনকর্মীদের। পরে বিএসএফ এবং পুলিশকে খবর দেওয়া হলে বিপুল সংখ্যক যৌথ বাহিনীর উপস্থিতিতে  অভিযান চালালে ওই ব্যক্তির বাড়ির একাধিক ঘরে মজুদ বিপুল পরিমাণ বনজ সম্পদ পাওয়া যায়। কিন্তু দেখা গেল, অভিযুক্ত বন মাফিয়া এদিন পুলিশের উপস্থিতিতে লাঠি নিয়ে রেঞ্জারকে মারার জন্য উদ্বুত হয়। তখন পুলিশ মাফিয়াকে জামাই আদরে বসিয়ে রাখে। তারপর এক বনকর্মী এসে পুলিশের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়ে। বনকর্মীর বক্তব্য আমরা যেমন এখানে সরকারের প্রতিনিধি হিসেবে এসেছি, আপনারও তেমনি সরকারের প্রতিনিধি হিসেবে এসেছেন। আমাদের মাথায় আঘাত করা মানে সরকারের মাথায় আঘাত করা। পুলিশের ভূমিকা নিয়ে বনকর্মীরা এদিন অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেন। এই ঘটনায় তাজ্জব এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য