বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর মানবিক মুখ

মুখ্যমন্ত্রীর মানবিক মুখ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ডিসেম্বর : দুর্ঘটনায় মৃত্যু হওয়া বর্গা চাষী সঞ্জীব দাসের স্ত্রী বন্দনা মজুমদারের হাতে চার লক্ষাধিক টাকা চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সঙ্গে পরিবারের মধ্যে সামাজিক ভাতা প্রদানের নির্দেশ দেন। জানা যায়, সম্প্রতি সাব্রুমের ইন্দিরা পঞ্চায়েতের বর্গাচাষি সঞ্জীব দাস গাড়িতে ধান তোলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দেন।

জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন সরকারি সহযোগিতা প্রদান করার জন্য। সেই মোতাবেক মুখ্যমন্ত্রী সমীপেষু কার্যক্রমে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রয়াত বর্গাচাষির সহধর্মিণী বন্দনা মজুমদার দাসের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন। সেই সঙ্গে তাদের দুই কন্যা সন্তানের জন্য সামাজিক ভাতা প্রদান করার নির্দেশ দেন। তাদের পারিবারিক রেশন কার্ডটিকে অন্ত্যোদয়ের অন্তর্ভুক্ত করার জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই বিষয়টি তুলে ধরেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য