স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ডিসেম্বর : আগরতলা শহরে লাফিয়ে বাড়ছে রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকান। শহরে সন্ধ্যার পর থেকে দিকে দিকে আবর্জনা স্তূপ জমা হয়। এর জন্য শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নতুন করে আরও ৭ টি বজ্য বহনকারি অটো ক্রয় করা হল।
বৃহস্পতিবার পুর নিগমের অফিসের সামনে সবুজ পতাকা নেড়ে বজ্য বহনকারী অটো গুলির সুচনা করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর হিরালাল দেবনাথ, পুর নিগমের কমিশনার ডি.কে চাকমা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগম এলাকাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা যা করার প্রয়োজন তা তা করা হচ্ছে। আগরতলা শহরের হোটেল রেস্টুরেন্ট গুলির বজ্য সংগ্রহ করে ডাম্পিং ষ্টেশনে নিয়ে যাওয়ার জন্য আরও ৭ টি বজ্য বহনকারি অটো ক্রয় করা হয়েছে। এই অটো গুলির সুচনা করা হয়েছে। আগরতলা শহরে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড স্টল গুলোতে যে আবর্জনা তৈরি হয় সেটাকে আলাদাভাবে সংগ্রহ করে দেবেন্দ্র চন্দ্র নগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে। সাতটি অটো হপার সেন্ট্রাল জোন -সেনেটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে কাজ করবে।

