Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যতিন বাংলাদেশি আটক

তিন বাংলাদেশি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ডিসেম্বর : রাজ্যে বন্ধ নেই বাংলাদেশি অনুপ্রবেশ। সীমান্তে বিএসএফের চোখে ধুলো দিয়ে দেদার ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রবেশ করছে বাংলাদেশী নাগরিক। গত কয়েক বছর ধরে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে তা উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার এলাকাবাসীর হাতে আটক হলো তিনজন বাংলাদেশি নাগরিক। ঘটনা কমলপুর থানাধীন লম্বুছরা এলাকায়।

 তারা তাদেরকে কমলপুর থানার হাতে তুলে দেয়। তাদের নাম লাল শান, বাড়ি খুলনা, থানা কাজিয়া থানা। এছাড়া দুইজন হল ইয়াসিন হাওলাদার ও তার স্ত্রী আকলিমা বেগম। তারা বাগেরহাট জেলার রান্দা থানাধীন এলাকার বাসিন্দা। তারা লক্ষণছড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। তারা ব্যাঙ্গালোর যাওয়ার চেষ্টা করেছিল। তারা জানায় তারা কর্মক্ষেত্রের উদ্যোশ্যে ও চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাবার জন্য ভারতে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার ধৃত তিনজনকে আদালতে তোলা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য