Friday, September 25, 2026
বাড়ি রাজ্য বনকর্মীদের গাড়ি আটকে গ্রামবাসীর বিক্ষোভ

বনকর্মীদের গাড়ি আটকে গ্রামবাসীর বিক্ষোভ

বনকর্মীদের গাড়ি আটকে  গ্রামবাসীর বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট :বনকর্মীদের গাড়ি আটকে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় সিধাই থানাধীন বড়কাঁঠাল এলাকায়। অভিযোগ, সিধাই থানাধীন বড়কাঁঠাল, বীর মোহন, মোকামবাড়ি এলাকায় প্রায় ১২ টি অবৈধ বালির ঘাট রয়েছে। যেখানে প্রতিনিয়ত অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছেন বালি মাফিয়ারা।

 স্থানীয়রা বিভিন্ন সময় বন দপ্তরের কর্মীদের জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না, কারণ তারা এই বালির ঘাট থেকে মাসিক প্রনামি পেয়ে থাকেন বলে স্থানীয়দের অভিযোগ। এই সকল বালির ঘাট গুলির কারণে মানুষের জমি ভাঙ্গন থেকে শুরু করে নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা হ্রাসের ফলে সৃষ্ট বন্যা সহ বিভিন্ন ভাবে ক্ষতির সম্মুখীন স্থানীয়রা। তারই প্রতিবাদে বুধবার বালির ঘাটে মাসিক প্রানামী নিতে এসে জনতার হাতে আটক বন দপ্তরের চার কর্মী। যদিও পরে তারা কোনো রকম ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অবৈধ বালি উত্তোলন এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ ও বালি উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় জনগণ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরে উত্তেজিত জনতা বালির মেশিন পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় গাড়ি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha