Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিদেশী পর্যটকদের আগমনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় : সুশান্ত...

বিদেশী পর্যটকদের আগমনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় : সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ডিসেম্বর : আগামী ১২ ডিসেম্বর রাজ্যে সংগীত পরিবেশন করতে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত সংগীত শিল্পী। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের পর্যটনের ব্র্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলী। ইতিমধ্যে সুশৃংখলভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার পাস দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। কমলা রঙের পাস দেওয়া হচ্ছে ভিভিআইপিদের জন্য।

অর্থাৎ বিভিন্ন মন্ত্রী বিধায়কদের জন্য। সবুজ রঙের পাস দেওয়া হচ্ছে ভিআইপিদের জন্য। যারা প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজন রয়েছেন, তাদের জন্য। গোলাপি রঙের পাশ দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের জন্য। মাঠে ৪০ হাজারের অধিক লোকসমাগম হলে প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা করে দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে যাতে গোটা অনুষ্ঠান পরিচালনা হয় তার জন্য নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। বুধবার গীতাঞ্জলি গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানিয়েছেন, এবারের ইউনিটি প্রোমো ফেস্টকে সামনে রেখে ত্রিপুরায় ২৭ টি রাজ্য থেকে ১২২ জন ট্যুর অপারেটর আসছেন।পাশাপাশি থাইল্যান্ড, মায়ানমার, ভুটান এবং মালয়েশিয়া এই দেশগুলো থেকেও ট্যুর অপারেটররা রাজ্যে আসবেন। গত বছর ইউনিটি প্রোমো ফেস্টে ৭৮ জন ট্যুর অপারেটর এসেছিলেন বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।  তিনি আরো বলেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী বিদেশী পর্যটকদের আগমনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সিকিমের পর ত্রিপুরা দ্বিতীয় স্হানে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে বুধবার শেষ প্রস্তুতি দেখতে স্বামী বিবেকানন্দ ময়দানে যান পুলিশের আইজি মঞ্চাক। তিনি পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক , ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্য পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে নিরাপত্তার বিষয় খতিয়ে দেখেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য