স্যন্দন ডিজিটেল ডেস্ক ১০ ডিসেম্বর : ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বিরাট বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফট। বিশ্বের অন্যতম শীর্ষ টেক সজায়ান্ট সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৫ লক্ষ কোটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার এই ঘোষণা করেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

