স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর : মঙ্গলবার দুপুরে আমতলী থানার পুলিশের হাতে আটক শুকনো গাঁজা সহ গাজা পাচারকারী। জানা গেছে মঙ্গলবার দুপুরে রাজ্য পুলিশের এন্টিন নার্কোটিকস শাখার এসপি শ্যামানন্দ শর্মা, আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে, আমতলী থানার ওসি পরিতোষ দাস সহ অন্যান্য পুলিশ, টি এস আর জওয়ানরা আমতলী এলাকায় জাতীয় সড়কে টি আর ০১ বি ডব্লিউ ০৫১৫ নম্বরের একটি মারুতি গাড়ি কে দাঁড়ানোর জন্য হাত দেখালে গাড়ি চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত বেগে বিশালগড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। পরে গাড়িটির পেছনে এন্টি নারকোটিক শাখার এসপি শ্যামানন্দ শর্মা, আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে এবং আমতলী থানার ওসি পরিতোষ দাস ধাওয়া করে। পরে গাড়িটিকে চৌমুহনী বাজার এলাকায় আটক করে পুলিশ।
পরের সেখান থেকে গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ চালককে আটক করতে সক্ষম হয়। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে। গাঁজা পাচারকারীর নাম আকাশ বর্মন, বাড়ি মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকায়। পরে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফরেনসিক টিম এবং মহকুমা প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরেন্সিক টিম সহ সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিক্রমনগর তহশিলদার অলক চক্রবর্তী। ফরেন্সিক টিম এর আধিকারিকরা বিষয়টির খুঁটিনাটি পর্যবেক্ষণ করে। এরপর প্রশাসনের পক্ষে বিক্রমনগর তহশীলদের অলক চক্রবর্তীর উপস্থিতিতে পুলিশ মোট ৯৪ কেজি শুকনো গাজা বাজেয়াপ্ত করে। পরে পুলিশ ধৃত গাঁজা পাচারকারী আকাশ বর্মনকে উদ্ধারকৃত শুকনো গাঁজা গুলি আমতলী থানায় নিয়ে যায়। তবে আমতলী থানার পুলিশ ধৃত গাড়ি চালক তথা গাঁজা পাচারকারীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

