Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত দুই বৃদ্ধা

দুর্ঘটনায় আহত দুই বৃদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর :  মঙ্গলবার দুপুরে ধর্মনগর মহকুমার ভুংরাম এলাকার বাসিন্দা অজন্তা ঘোষ ও সাধনা ঘোষ ব্যক্তিগত কাজে ধর্মনগর শহরে এসেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে হাফলং বাজার সংলগ্ন এলাকায় তাদের সঙ্গে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, কৈলাসহর থেকে দ্রুতগতিতে আসা একটি মারুতি গাড়ি তাদের সজোড়ে ধাক্কা দেয় তারা বসে থাকে টমটমে।

 ফলে তারা গুরুতর আহত হয়। মারুতি গাড়ির নম্বর TR 02 M 0628 এবং টমটমের নম্বর DMR ER-1989। প্রত্যক্ষদর্শীরা জানান মারুতি গাড়িতে অত্যন্ত দ্রুতগতি থাকায় টমটমটি প্রায় ২০ মিটার দূরেগিয়ে ছিটকে পড়ে। এতে টমটম চালক সহ দুই বৃদ্ধা গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল কর্মীরা। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে, দুই বৃদ্ধার মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন ধর্মনগর জেলা হাসপাতালে। অন্যদিকে, ঘটনার পর ধর্মনগর থানার পুলিশ মারুতি গাড়িটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য