Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিমান ও ট্রেন পরিষেবার কারণে আইপিএফটি-র দিল্লির কর্মসূচি স্থগিত

বিমান ও ট্রেন পরিষেবার কারণে আইপিএফটি-র দিল্লির কর্মসূচি স্থগিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ডিসেম্বর :  বিমান ও ট্রেন পরিষেবার কারণে আইপিএফটি-র যন্তর মন্তর কর্মসূচি পিছিয়ে গেল। রবিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সহ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। তারা জানান গত ৩০ নভেম্বর বৈঠকে মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছিল ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্ট্রেট এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠন এবং ১২৫ তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাশ করার দাবিকে সামনে রেখে নয়া দিল্লীর যন্তর-মন্তরে একদিনের অহিংস প্রতিবাদের আয়োজন করার।

আগামী ১৫ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে এন এফ এন এস-র প্রতিনিধিরা অংশগ্রহণ করার পুরো প্রস্তুতি ছিল। ত্রিপুরা থেকে আই পি এফ টি পার্টির প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করার লক্ষ্য গ্রহণ করা হয়েছিল। কিন্তু দেখা গেছে গত কয়েকদিন ধরে ইন্ডিগো বিমান পরিষেবা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। যার ফলে এই কর্মসূচি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে আইপিএফটির কাছে। ট্রেনেও টিকিট নিয়ে সমস্যা হচ্ছে। যেমন ট্রেনের টিকেট মিলছে না। বুকিং অপশন বন্ধ হয়ে আছে। এই অনিশ্চয়তার কারণে কর্মসূচি স্থগিত রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে পার্লামেন্ট অধিবেশনের আগে কিংবা পার্লামেন্ট অধিবেশন চলাকালীন সময়ে যন্তর মন্তরে কর্মসূচি করা হবে। সে অনুযায়ী কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন এই দিনের সাংবাদিক সম্মেলনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য