Thursday, February 5, 2026
বাড়িরাজ্যচাকুরিচ্যুত কমিউনিটি হেলথ গাইডদের সভা

চাকুরিচ্যুত কমিউনিটি হেলথ গাইডদের সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ডিসেম্বর :  রবিবার চাকুরিচ্যুত কমিউনিটি হেলথ গাইডদের এক সভা অনুষ্ঠিত হয়। এইদিন রাজধানীর কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় সম্প্রতি চাকুরি চ্যুত কমিউনিটি হেলথ গাইডরা উপস্থিত ছিলেন। এইদিনের সভা থেকে চাকুরি চ্যুত কমিউনিটি হেলথ গাইডরা দাবি জানান তাদেরকে চাকুরিতে বহাল রাখা হোক।

অন্যথায় তারা যেন জীবনের বাকি দিন গুলি খেয়ে বেচে থাকতে পারে তার জন্য এক কালিন ১০ লক্ষ টাকা করে প্রদান করা হোক। চাকুরি চ্যুত কমিউনিটি হেলথ গাইড জয়দেব চন্দ্র দে জানান ১৯৮৩ সালে তাদেরকে মাসিক সাম্মানিক ভাতা ৫০ টাকার বিনিময়ে কমিউনিটি হেলথ গাইড হিসাবে নিয়োগ করা হয়। সেই সময় সমগ্র ত্রিপুরা রাজ্যে ৩ হাজারের অধিক কমিউনিটি হেলথ গাইড ছিল। বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে ৭৩০ জনে এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে ১ নভেম্বর একটি নোটিসের মাধ্যমে তাদেরকে চাকুরি থেকে ছাটাই করে দেওয়া হয়।

তখন তাদের সাম্মানিক ভাতা ছিল মাসিক ৭ হাজার ২০০ টাকা করে। আচমকা তাদেরকে চাকুরি থেকে ছাটাই করে দেওয়ার ফলে বর্তমানে তারা কি ভাবে জীবনের বাকি দিন গুলি কাটাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তাই ওনাদের দাবি তাদেরকে কাজে বহাল রাখা। অন্যথায় এককালিন ১০ লক্ষ টাকা করে প্রদান করা হোক। যাতে করে তারা জীবনের বাকি দিন গুলি খেয়ে বেচে যেতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য