Wednesday, February 4, 2026
বাড়িজাতীয়‘আর্থিক বৃদ্ধি কম হলেও হিন্দুদের অপমান করা হত’, জিডিপি বাড়তেই ফুঁসে উঠলেন...

‘আর্থিক বৃদ্ধি কম হলেও হিন্দুদের অপমান করা হত’, জিডিপি বাড়তেই ফুঁসে উঠলেন মোদি

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৬ ডিসেম্বর : সম্প্রতি সুখবর দিয়েছে মার্কিন আর্থিক রেটিং সংস্থা ফিচ। তাদের দাবি কেন্দ্র জিএসটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার পরে সাধারণ ক্রেতার খরচ এবং আস্থা দুই বেড়েছে। এপ্রিল-জুনের ৭.৮ শতাংশ আর্থিক বৃদ্ধিকে ছাপিয়ে পরের তিন মাসের হার দাঁড়িয়েছে ৮.২ শতাংশে পৌঁছে গিয়েছে। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে এই আর্থিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য, “কয়েক দশক আগে পর্যন্ত ভারতের ধীর আর্থিক বৃদ্ধিকে হিন্দু প্রবৃদ্ধির হার আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হত।” মোদির দাবি গত এক দশকে তাঁর শাসনকালে সেই পরিস্থিতি বদলেছে। উলটে ভারত এখন বিশ্বগুরু, গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে।

শনিবার ২৩তম ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে’ বক্তৃা দেন মোদি। সেখানে তিনি বলেন, “আমরা এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে, যখন একবিংশ শতাব্দীর প্রথম ভাগ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে বিশ্ব অনেক উত্থান-পতন দেখেছে। অর্থনৈতিক সংকট, কোভিড মহামারী ইত্যাদি। এই পরিস্থিতি কোনও না কোনও ভাবে দুনিয়াকে চ্যালেঞ্জ করেছে… আজকের পৃথিবী অনিশ্চয়তায় ভরা। এই সংকটের মধ্যেই ভারত এক ভিন্ন ধারায় হাজির হচ্ছে। ভারত আত্মবিশ্বাসী। যখন বাকি পৃথিবী মন্দার মুখে, ভারত তখন আর্থিক বৃদ্ধির কাহিনি লিখছে। যখন বিশ্ব আস্থাহীনতায় ভুগছে, তখন ভারত আস্থার স্তম্ভ হয়ে উঠছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য