Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কৃষক পরিবারের পাশে জেলা প্রশাসন

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কৃষক পরিবারের পাশে জেলা প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নির্দেশ অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসক ও সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃত কৃষকের বাড়িতে যান। মনুঘাট এলাকার সাতচাঁদ আর.ডি ব্লকের ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতে মৃত কৃষকের বাড়ি। বুধবার মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী কৃষক সঞ্জীব দাসের স্ত্রী বন্দনা মজুমদার দাসের হাতে দশ হাজার টাকার চেক অন্তর্বর্তীকালীন সহায়তা হিসেবে প্রদান করা হয়। পাশাপাশি আগামী দিন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

জানা যায়, সঞ্জীব মনুঘাট গোবিন্দ বাড়ি এলাকায় অন্যের জমিতে বর্গা ধান চাষ করেন। ধান কাটার পর ধান ভাগ করা হয়। জমির মালিকের বাড়িতে ধান পৌঁছে দেওয়ার পর গাড়িতে করে নিজের ভাগের ধান বাড়িতে নিয়ে আসছিল। সঞ্জীব এক গাড়ি ধান বাড়িতে রেখে যায়। দ্বিতীয়বার গাড়িতে ধান লোড করার সময় আচমকা ধান সহ পড়ে যায় সঞ্জীব। গাড়ি না থাকার কারনে গুরুতর আহত সঞ্জীবকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যেতে কিছুটা বিলম্ব হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সঞ্জীব দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য