Thursday, February 5, 2026
বাড়িরাজ্যটি এস এফ -এর বিক্ষোভ

টি এস এফ -এর বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : পুলিশের বিনা অনুমতিতে মঙ্গলবার সার্কিট হাউস এলাকায় গণধর্ণা সংগঠিত করে টি এস এফ। তারা এই গণ অবস্থান থেকে আওয়াজ তুলে, রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণ করতে হবে। পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করতে হবে। যদি তাদের এই দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান সংগঠনের সহ-সভাপতি জন দেববর্মা।

তিনি সরকারের সমালোচনা করে বলেন ২০২১-২২ সাল থেকে তারা এই আন্দোলন করে আসছে। অথচ তাদের দাবি গুরুত্ব দিচ্ছে না সরকার। তাই সরকারের উদ্দেশ্যে টি.এস.এফ -এর বক্তব্য মাথার জল দিয়ে পরিষ্কার করে তাদের দাবিতে সহমত পোষণ করার জন্য মানসিকভাবে স্থির হতে। নাহলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। উল্লেখ্য, প্রতিবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে টি এস এফ -র এই আন্দোলন দেখা যায়। পরীক্ষা শেষ, তাদের আন্দোলন শেষ। এমনটাই অভিমত অন্যান্য ছাত্র সংগঠনের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য