Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত উত্তর জেলা

দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত উত্তর জেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর :  ফের উত্তেজনা চুরাইবাড়ি থানা এলাকায়। উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেনের আক্রমণে রক্তাক্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর জেলা সংযোজক অনিকেত দেব। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা জানান তারা মঙ্গলবার চুরাইবাড়ি থানার অন্তর্গত কালাছড়া স্কুলের অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে যান।

বিদ্যালয়ের পাশে কালাছড়া বাজার এলাকায় জাহাঙ্গীর হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা আচমকা তাদের রাস্তা আটক করে তাদের উপর আক্রমণ চালায়। এতে গুরুতর ভাবে আহত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর জেলা সংযোজক অনিকেত দেব। দ্রুত তাকে নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনিকেত দেবকে জিবি হাসপাতালে রেফার করে দিয়েছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা আরও জানান জাহাঙ্গীর হোসেন উত্তর জেলা যুব কংগ্রেসের সভাপতি। তার বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে থানায় লিখিত মামলা দায়ের করা হবে। এইদিকে ঘটনার খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যান উত্তর জেলার বিজেপি নেতৃত্ব।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য