বাড়িরাজ্যগৃহবধূর মৃত্যু ঘিরে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গৃহবধূর মৃত্যু ঘিরে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতের ভিতরগোল ২ নম্বর ওয়ার্ড এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে খুনের অভিযোগ উঠেছে। জানা যায়, মৃত গৃহবধুর নাম আছমা বেগম। বয়স ২৫ বছর। স্বামী সাব উদ্দিন। তাদের এক পুত্রসন্তান রয়েছে। দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল, বিভিন্নবার সালিশি সভা হয়েছে। আদালতেও মামলা চলছে।

এর মধ্যে শুক্রবার সকালে গৃহবধু আছমা বেগম স্বামীর বাড়িতে নিজ ঘরে আত্মঘাতী হন বলে শশুর বাড়ির লোকজনদের দাবি। প্রথমে ঘটনাটি দেখতে পান শাশুড়ি ছালেহা বেগম। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। মৃত গৃহবধুর স্বামীর বাড়ির পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনে মৃত গৃহবধুর ভাই আছাদ উদ্দিন কদমতলা থানায় স্বামী সহ বোনের শ্বশুর বাড়ির মোট ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই হত্যাকেই আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করছে। কদমতলা থানার পুলিশ পক্ষ থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ আত্মীয় পরিজনের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য