Tuesday, March 10, 2026
বাড়িরাজ্যবাড়ির মালিক এবং ভাড়াটিয়ার ঘরে দুঃসাহসিক চুরি

বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার ঘরে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :পুনরায় গৃহস্থের অনুপস্থিতিতে ভাড়াটিয়া সহ বাড়ির মালিকের ঘরে একই রাতে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত হয়। ঘটনা কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা অর্চনা নাথ অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে গেছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা নাগাদ বাড়ির এক ভাড়াটিয়া বিনয় দাস বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির মালিকের ঘরের দরজার তালা ভাঙা। পাশাপাশি বাড়িতে থাকা ঠাকুর ঘর এবং অপর ভাড়াটিয়া চয়ন দেবের ঘরের দরজার তালাও ভাঙা অবস্থায় রয়েছে।

খবর পেয়ে ছুটে আসে আশেপাশের লোকজন। ঘরে প্রবেশ করে দেখেন বাড়ির মালিকের বসত ঘরের প্রধান দরজার তালা ভাঙা, ঘরের সমস্ত আলমারির লকার ভাঙা। ভিতরে থাকা জিনিসপত্র এলোমেলো একটি গ্যাস সিলিন্ডার উধাও। অপরদিকে ভাড়াটিয়া চয়ন দেবের ঘর থেকে চুরি হয়ে যায় নগদ ১০,০০০ টাকা, ১টি গ্যাস সিলিন্ডার, ১টি মোবাইল ফোন সহ আলমারি থেকে একাধিক কাপড় ও বিভিন্ন সামগ্রী। এছাড়া বাড়ির ঠাকুরঘর থেকেও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা। ভাড়াটিয়া বিনয় দাসের ঘরের তালা ভাঙার চেষ্টা করা হলেও সেটি ভাঙতে ব্যর্থ হয় চোরের দল। বাড়ির মালিক ও তার পরিবার বাইরে থাকায় তাদের ঘর থেকে কী চুরি হয়েছে তা নির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভাড়াটিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য