স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর : আগরতলা সেন্ট্রাল বীরচন্দ্র লাইব্রেরীর বেহাল অবস্থা। চোখ কান খোলা নেই কর্তৃপক্ষের। কারণ প্রায় বছরখানেক ধরে স্বল্পবৃষ্টিতে লাইব্রেরির সামনে জমে থাকছে নোংরা জল। ছাত্র-ছাত্রীরা লাইব্রেরীতে এসে সমস্যায় পড়ছে জলের জন্য।
দীর্ঘ সাত থেকে আট মাস ধরে এই সমস্যায় ভুক্তভোগী বলে ছাত্র-ছাত্রীদের অভিযোগ। ছাত্রছাত্রীরা জানায়, তারা প্রতি মাসেই এ ধরনের সমস্যায় ভুগছে। আর যখনই জল জমছে তখনই ৯ থেকে ১০ দিনের আগে জল কমছে না। তারপর যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার জল জমাট বেঁধে থাকছে। প্রতিদিন তারা লাইব্রেরীতে এসে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের ঘোরপথে লাইব্রেরীতে প্রবেশ করতে হয়। এ সমস্যা কবে সমাধান হবে তাদের প্রশ্ন? কর্তৃপক্ষের দিকে এ ধরনের বেহাল দশার কারণে অভিযোগ উঠা স্বাভাবিক। সাধারণ একটি নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এমন সমস্যা দীর্ঘ বছর খানিক ধরে গড়াচ্ছে। এর জন্য মনে হয় না ছাত্র-ছাত্রীদের কোথাও গিয়ে উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনতে ডেপুটেশন দেওয়া কিংবা বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করার প্রয়োজন রয়েছে।

