স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ নভেম্বর : পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। রাজধানীর অভয় নগর বাজার সংলগ্ন এলাকায় সম্প্রতি এক বাঙালি দম্পতির উপর আক্রমণ সংগঠিত করা হয়। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি।
আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল পূর্ব আগরতলা থানায় গিয়ে এই ডেপুটেশন প্রদান করে। আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল জানান এডিসি এলাকায় বাঙালিদের নিরাপত্তা নেই। বর্তমানে দেখা যাচ্ছে শহর এলাকায়ও বাঙালিদের নিরাপত্তা নেই। সম্প্রতি অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় এক বাঙালি দম্পতির উপর আক্রমণ সংগঠিত করা হয়। আক্রান্ত দম্পতি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছে। এই ঘটনার পর আক্রান্তরা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করে নি। তাই এইদিন পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবি জানানো হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের।

