স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর :ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণন প্রথমবারের মতো ত্রিপুরা সফর আসেন। মঙ্গলবার তিনি আগরতলা প্রজ্ঞা ভবনে “সাইবার ভারত সেতু” কর্মশালার উদ্বোধন করেন। এর উদ্দেশ্য রাজ্যের সাইবার সচেতনতা, প্রস্তুতি ও প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি করা। কর্মশালাটি বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন প্রশিক্ষণ, হাতে-কলমে অনুশীলন এবং কাল্পনিক পরিস্থিতি ভিত্তিক মহড়ার মাধ্যমে সাইবার স্থিতি স্থাপকতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজিত এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিক। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণন বলেন, “সাইবার ভারত সেতু” উদ্যোগের মূল উদ্দেশ্য হল একটি সাইবার স্থিতিশীল ভারত গঠন করা। যেখানে আঞ্চলিক সাইবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্ভাবন, প্রাক-সতর্ক প্রতিরক্ষা ও প্রতিক্রিয়া কৌশল গড়ে তোলা এই উদ্যোগটি সক্ষমতা বৃদ্ধি, তথ্য আদানপ্রদান এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারতের ডিজিটাল অবকাঠামো, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সুরক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করছে।

