Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, ১০ হাজার করে পরীক্ষার্থী বাড়বে...

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, ১০ হাজার করে পরীক্ষার্থী বাড়বে বলে অনুমান পর্ষদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর :২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রথম দিন হবে ইংরেজি পরীক্ষা। ৩০ মার্চ ভোকেশনাল বিষয় পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সম্পূর্ণ হবে। মোট পরীক্ষা হবে ১৩ দিন। এরমধ্যে ১২ দিন হবে বিভিন্ন বিষয়ে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। ইংরেজি বিষয় দিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ২৪ মার্চ ভোকেশনাল পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে। মোট পরীক্ষা হবে ৬ দিন। সোমবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী।

দুপুর বারোটা থেকে দুপুর তিনটা পনেরো মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। এদিকে পর্ষদ সচিব ড. দুলাল দে জানান, প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৭ নভেম্বর থেকে। শেষ হবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আরো জানিয়েছেন বিগত বছর যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারেনি তারা যাতে এনরোলমেন্টের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করে নেয় অনলাইনে। অনলাইনের পোর্টাল খোলা থাকবে নভেম্বর মাস। তিনি আরো জানিয়েছেন, অনলাইনে ফর্ম ফিলাপ করার পর সকলে যাতে যাচাই করেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। কারণ প্রতিবছর অভিযোগ আসে ছাত্রছাত্রীরা ভালো নম্বর পাওয়ার পরও পরীক্ষার্থী অনুপস্থিত দেখানো হয়। অত্যন্ত সতর্কতার সাথে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষক শিক্ষিকারা যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন।

পর্ষদের এটা বিনম্র অনুরোধ তারা যাতে ছাত্রছাত্রীদের এবং পর্ষদকে বেকাদায় না ফেলেন। তিনি আরো জানিয়েছেন এবছর মাধ্যমিক পরিক্ষায় বসতে রেজিস্ট্রেশন করেছে ৩৮ হাজার ১৩৫ জন ছাত্রছাত্রী। অনুমান করা হচ্ছে ৪০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে পারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায়। অপরদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ১০ নভেম্বর পর্যন্ত এনরোলমেন্ট হয়েছে ২৯ হাজার ৯৪৩ জন ছাত্রছাত্রীর। আরো ২০০ জনের মতো এনরোলমেন্ট হবে বলে পর্ষদ সচিবের ধারণা। তবে কতজন পরীক্ষায় বসতে চলেছে সেটা স্পষ্ট হবে পরীক্ষার ফরম ফিলাপ করার পর। সার্বিক ধারনা, এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ১০ হাজার করে ছাত্রছাত্রী বিগত বছরের তুলনায় বাড়বে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য