স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর :পশ্চিম পিলাক সাহা পাথর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার প্রয়াস চালিয়েছে কিছু দুস্কৃতিকারী বলে অভিযোগ। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক সাহা পাথর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে রাতের বেলায় দুষ্কৃতিকারীরা গোবর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার প্রয়াস চালায় বলে অভিযোগ। সোমবার সকালে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি খুলতে গিয়ে বিষয়টি দেখতে পান। পরবর্তী সময় তিনি ঘটনার বিবরন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান।
ঘটনার খবর পেয়ে সকলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি পরিদর্শন করেন ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রসাশনের দারস্ত হবেন বলে জানান। এই বিষয়ে জোলাইবাড়ী সি ডি পি ও অফিসের সুপার ভাইজার বাপন কর জানান, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার মানসিকতাকে তিব্র নিন্দনীয়। এখন দেখার বিষয় দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

