Thursday, February 5, 2026
বাড়িরাজ্যফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভষ্মীভূত দিনমজুরের ঘর

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভষ্মীভূত দিনমজুরের ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :দক্ষিণ ঘিলাতলীর অভিচরণ মাস্টার পাড়ায় আগুন লেগে এক অসহায় পরিবারের রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম সরজিৎ দাস। পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক অভাব অনটনে ভুগছে। পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ ও দিনমজুরি। সেই টাকাতেই কোনোমতে সংসার চলে।

জানা যায়, সরজিৎ দাসের রান্নার ঘরটি ছিল ছনের ছাউনি দেওয়া। রবিবার সাত সকালে প্রতিদিনের মতোই পরিবারের সদস্যরা চা খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। তারপরেই অগ্নিকান্ডের ঘটনাটি সংগঠিত হয়েছে। ঘরটি ছনের হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় ছেয়ে যায় চারপাশে। স্থানীয়রা আগুন দেখে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান, তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, ইতিমধ্যেই পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য