বাড়িরাজ্যনেপাল থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকা

নেপাল থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :গত ১৯ অক্টোবর সাব্রুম শহরের  কালিপদ ব্যানার্জি লেনের নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীকে নেপাল থেকে উদ্ধার করা হয়। সাব্রুম পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার নাবালিকা মেয়েটিকে সাব্রুম থানায় আনা হয়েছে।

অপহরণের সাথে যুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। উল্লেখ্য, নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবিতে  এলাকার লোকরা বারবার সাব্রুম  থানা ঘেরাও করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন মুখ খুলতে চাইছে না? স্থানীয়দের ধারণা হয়তো পেছনে কোন রহস্য রয়েছে। যার কারণে পুলিশ নিরব ভূমিকা পালন করছে। তবে নাবালিকা মেয়েটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য