বাড়িরাজ্যনভেম্বর ও ডিসেম্বর মাস ব্যাপী আন্দোলনের নামছে কংগ্রেস

নভেম্বর ও ডিসেম্বর মাস ব্যাপী আন্দোলনের নামছে কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : কংগ্রেসে যোগ দিলেন আইনজীবীরা। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে লিগ্যাল সেলের বৈঠক হয়। বৈঠকে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের জুড়ে আইন-শৃঙ্খলা চরম অবনতি, তাই নভেম্বর এবং ডিসেম্বর মাস আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। আগামী তিন অক্টোবর কংগ্রেসের আইনজীবী সেলের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের কাছে গণডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দেখা যাচ্ছে দেশবাসীর মধ্যে একটি আতঙ্ক সংবিধান লঙ্ঘন হচ্ছে।

সংবিধানকে পাল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। মানুষের বাঁচার অধিকার ও সংসদে বিরোধীদের কথা বলার অধিকার এবং বাইরে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একই সাথে তথ্য জানার অধিকার পর্যন্ত জেনে নেওয়া হয়েছে। বিলোনিয়া থানার ওসি আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন আরক্ষা প্রশাসন পর্যন্ত রেহাই পাচ্ছে না। অন্যদিকে চলছে নেশার বাড়বাড়ান্ত। সার্বিক ক্ষেত্রে ত্রিপুরার অবস্থা অত্যন্ত খারাপ বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন সবকিছু এমন দেখতে পেয়েও মুখ্যমন্ত্রী নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। তিনি প্রশাসন পরিচালনা করতে ব্যর্থ বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।এদিকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

পুলিশ ছাত্রদের কাছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে সিংহের ভূমিকা পালন করছে। আর শাসকদল এবং সরকারের শরিক দলের কাছে মেকুর থেকেও অধম পুলিশ। শান্তিরবাজার রামরাইবাড়ী উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের উপর পুলিশের বল প্রয়োগে অভিযোগ এবং কমলপুরের শান্তিরবাজারের বনধ ঘিরে উত্তেজনার ঘটনা প্রসঙ্গে এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, খুব দ্রুত পরিস্থিতি স্বমহিমায় ফিরে আসবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি এই দিন তিনি বিধায়ক রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব ইস্যুতে বলেন, পুলিশী তদন্ত ক্রমে বেরিয়ে আসা উচিত এবং প্রত্যেকটি নাগরিকের তা জানা উচিত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য