Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনেশা জাতীয় সিরাপ সহ ধৃত দুই কুখ্যাত

নেশা জাতীয় সিরাপ সহ ধৃত দুই কুখ্যাত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : ১৫ লক্ষ টাকা সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক দুইজন। জানা যায় শুক্রবার রাতে বিশ্রামগঞ্জ থানার নাকা চেকিং এর সময় একটি গাড়ি তল্লাশি করে সে গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা এবং সঙ্গে দুজনকে আটক করা হয়। একজনের নাম শান্তনু সাহা, যার বাড়ি মেলাঘর সূত্রধর পাড়া। সে একজন কাপড় ব্যবসায়ী। অন্যজন হলেন মেলাঘর চন্ডিগড় স্থিত সিরাজ মিয়ার ছেলে শাহিন মিয়া।

 তাদের আটক করার পর মেলাঘর থানার ওসি জয়ন্ত দাসের কাছে একটি খবর আসে চন্ডীগড় স্হিত শাহীন মিয়ার বাড়িতে অবৈধ নেশা জাতীয় এসকপ মজুদ রয়েছে। এই খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ গিয়ে শাহিনীর বাড়িতে তল্লাশি চালায়। প্রথমে তার ঘর তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পরবর্তীকাল তার বাড়ির উঠোনে TR 02 K-0556 নম্বরের বোলেরো গাড়ি থেকে চার কাটুন নেশা জাতীয় এসকপ সিরাপ উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে কার্টুন খুলে হিসাব করে দেখা যায় ৬০০ বোতল এসকফ সিরাপ রয়েছে। আর এই নেশা জাতীয় এসকফ সিরাপের সঙ্গে বোলারো গাড়ি এবং শাহিন মিয়ার ছোট ভাই ইলিয়াস মিয়াকে মেলাঘর থানা নিয়ে আসা হয় বলে জানান মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য