Thursday, February 5, 2026
বাড়িজাতীয়মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদি

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ অক্টোবর : মালয়েশিয়ায় ASEAN সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৮ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। সেখানে ভারত এবং আমেরিকা দুই দেশের রাষ্ট্রপ্রধানই আমন্ত্রিত। তবে সাউথ ব্লক সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকবেন। তাই আসিয়ান সম্মেলনে যাবেন না। তবে ভারচুয়ালি আসিয়ানের বৈঠকগুলিতে যোগ দেবেন তিনি। যার অর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে হচ্ছে না মোদিকে।

কেন আসিয়ানে যাচ্ছেন না মোদি? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ছটপুজো এবং বিহারের ভোটপ্রচারে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী আসিয়ান সম্মেলনে যাবেন না। আসলে সামনে বিহার ভোট, তাই ছটপুজোকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাছাড়া ভোটের প্রচারও রয়েছে। তাই আসিয়ান সম্পর্কিত বৈঠকগুলিতে যোগ দেবেন না মোদি। বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দরকারে প্রধানমন্ত্রী ভারচুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সম্মিলিত গোষ্ঠী দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথেস্ট এশিয়ান নেশন (ASEAN)। ভারত বা আমেরিকা— কেউই এই ১০ দেশীয় জোটের সদস্য নয়। তবে উভয়েই এই জোটের গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী। সরকারি ঘোষণা না হলেও এই জোটের তরফে ভারত ও আমেরিকা দুই দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চিন, জাপান এবং রাশিয়াও যোগ দেবে ওই সম্মেলনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য