Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশিক্ষক বদলির প্রতিবাদে জুলাইবাড়ি -ঋষ্যমুখ সড়ক অবরোধ করল ছাত্র-ছাত্রীরা

শিক্ষক বদলির প্রতিবাদে জুলাইবাড়ি -ঋষ্যমুখ সড়ক অবরোধ করল ছাত্র-ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : রামরাই বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে জুলাইবাড়ি -ঋষ্যমুখ সড়ক অবরোধ করল ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসে। তাদের অভিযোগ বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সঠিকভাবে ক্লাস হয় না। এ বিষয়ে অবগত রয়েছে বিদ্যালয় পরিচালন কমিটি এবং জেলা শিক্ষা আধিকারিক।

 কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের পক্ষ থেকে কোন ধরনের ভূমিকা নেওয়া হচ্ছে না। বরং লক্ষ্য করা যাচ্ছে পুরনো শিক্ষকদের বিদ্যালয় থেকে বদলি করে দেওয়া হচ্ছে। সম্প্রতি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক জয়ন্ত মজুমদার এবং প্রমথ রঞ্জন ভৌমিককে বদলি করে দিয়েছে। এতে করে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে বড়সড়ো ব্যাঘাত ঘটবে। এরই প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ে নতুন করে শিক্ষক দিতে হবে। নাহলে পরীক্ষায় তাদের ফলাফল ভালো হবে না। পরবর্তী সময়ে খবর পেয়ে জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য অবরোধস্থলে উপস্থিত হন। তারা আশ্বাস প্রদান করার পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য