স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : আমবাসায় ফের আক্রান্ত স্যন্দন পত্রিকার সাংবাদিক পরাশর বিশ্বাস। থানায় অভিযোগ হওয়া সত্ত্বেও অভিযুক্ত এখনো অধরা। অভিযুক্তের নাম বিশ্বজিৎ সাহা। এরা আগেও একবার প্রাণঘাতী আক্রমণের শিকার হয়েছিলেন পরাশর। শুক্রবার পুনরায় বাইক বাহিনী পরাশর বিশ্বাসকে টার্গেট করে। এদিন পরাশর আমবাসা বাজারে যাওয়ার সময় স্থানীয় এক ক্লাব থেকে অভিযুক্ত বিশ্বজিৎ সাহা বের হয়ে পরাশরকে মারধর করে। এমনকি ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়।
শেষ পর্যন্ত আম্বারশা থানায় একটি মামলা দায়ের করে আহত সাংবাদিক পরাশর বিশ্বাস। সে দাবি জানে অভিযুক্ত বিশ্বজিৎ সাহাকে যেন পুলিশ গ্রেপ্তার করে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ আগেও একবার পরাশরের উপর বাইক বাহিনী প্রাণঘাতী হামলা সংগঠিত করেছে। পুনরায় এভাবে আক্রমণ সংঘটিত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছে পরাশর। তবে সাংবাদিক আক্রান্তের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমবাসা মহকুমা জুড়ে।

