স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫:বুধবার রাজধানীর ইন্দ্রনগর স্থিত আইটিআই কলেজে প্রশিক্ষণ গ্রহণকারী ছাত্রীদের সংবর্ধনা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। শিল্প মন্ত্রী সান্তনা চাকমা বলেন বিভিন্ন বিষয় প্রশিক্ষণের মধ্য দিয়ে ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধি করার মধ্য দিয়ে রাজ্যকে আত্মনির্ভর করে তোলা সরকারের মূল লক্ষ্য।
এই উদ্দেশ্য নিয়ে ইন্দ্রনগর মহিলা আইটি আই-র কনফারেন্স হলে বিভিন্ন কারু শিল্পীদের প্রশিক্ষণ প্রকল্পে রাজ্যস্তরে শীর্ষস্থানাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দক্ষতা বৃদ্ধির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা।

