স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫:দীপাবলীর পাক মূহুর্তে আবারো মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে চোর চক্র। গত দুই মাস আগে পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে প্রতিনিয়ত নতুনবাজার ডেপাইছড়ি সহ বিভিন্ন এলাকায় মোট ১৬ টি বাড়িতে চোরের দল হানা দিয়ে সর্বশ লুট করে নিয়ে যায়। কিন্তু এই চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত এখন পর্যন্ত কাউকে আটক করতে পারে নি পুলিশ।
তার রেষ কাটতে না কাটতেই আবারো নিশিকুটুম্ভের দল গা ঝারা দিয়ে উঠেছে। মঙ্গলবার রাতে নতুনবাজার থানাধীন লেভাছড়া এলাকায় এক বৃদ্ধার ঘর ফাঁকা পেয়ে নিশিকুটুম্বের দল নগদ অথ সহ বিভিন্ন আসবাবপত্র লুট করে সর্বশান্ত করে দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নতুনবাজার থানার পুলিশ। এবং চুরিকান্ডের সাথে কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নতুন বাজার থানার পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ চোর ধরতে সক্ষম হয় কিনা। নাকি বিগত দিনের মতোই ব্যর্থতার পরিচয় দেয়।

