Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যহত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের দ্বারস্থ এলাকাবাসী

হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের দ্বারস্থ এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :সোনামুড়ায় সুলেমান হোসেন হত্যাকাণ্ডের সাথে যুক্ত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের নিকট মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান। এলাকার লোকজন এইদিন মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে। অবৈধ স্বর্ণ পাচারকে কেন্দ্র করে ১০ সেপ্টেম্বর খুন হতে হয় সোনামুড়া থানার এলাকার সুলেমান হোসেনকে। ঘটনার পর মৃত সুলেমান হোসেনের পরিবারের পক্ষ থেকে ৭ জনের নামে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ ঘটনার তদন্তে নেমে রুকসানা বেগম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু বাকি অভিযুক্তরা এখনো পলাতক। এই নিয়ে এলাকাবাসিরা ইতিপূর্বে সোনামুড়া থানায় ডেপুটেশন প্রদান করে। কিন্তু তারপরও পুলিশ পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। তাই এলাকাবাসী বৃহস্পতিবার পুনঃরায় সোনামুড়া থানায় গিয়ে সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশান প্রদান করে। মহকুমা পুলিশ আধিকারিক এলাকাবাসীদের আশ্বাস দিয়েছে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা করছে। পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এলাকাবাসী জানান সহসাই পুলিশ পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য