Wednesday, February 4, 2026
বাড়িরাজ্য২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে

২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত জুলাই মাসে ২১-২৫ তারিখ নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের পৌনে ২০০ শিক্ষক শিক্ষিকা নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আলোচনা হয় চলতি শিক্ষা বর্ষে অর্থাৎ ২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে। আলোচনায় গুরুত্ব পায় বিগত বছরের মতোই প্রশ্নপত্র থেকে শুরু করে খাতা দেখা সমস্ত নিয়ম-নীতি মেনে ২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 ২০২৫ সালে ২৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল। চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু করার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। সে অনুযায়ী প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতি আহ্বান যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করা হয়। বৃহস্পতিবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী একথা জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য