স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :আমবাসা মহকুমা শাসকের যন্ত্রণায় অতিষ্ঠ কর্মচারী মহল। কিছুদিন পর পর কর্মচারীদের উপর মারমুখী হয়ে উঠেন তিনি। এবার এই মহকুমা শাসকের হুমকিতে হাসপাতালে যেতে হলো এক বি এল ও -র। গত কয়েকদিন ধরে বি এল হিসেবে কাজ করছিলেন শিক্ষক সুশেন বৈদ্য। উনাকে একের পরে এক কাজের অতিরিক্ত চাপ দিয়ে চলছিলেন মহকুমা শাসক। যার ফলে তিনি অসুস্থ হয়ে কিছুদিন শিলচরে ছিলেন।
শিলচর থেকে বাড়ি আসার পর, মহকুমা শাসক উনাদের বি এল ও গ্রুপে শিক্ষক সুশেন বৈদকে অপমান করেন। অসুস্থ বি এল ও নাটক মঞ্চস্থ করছেন বলে অপমান করে এবং বৃহস্পতিবার বৈঠকে যোগ দেওয়ার জন্য বলেন। তার কিছুক্ষণ পর মহকুমা শাসক এই মেসেজ গুলি ডিলিট করে দেন এবং সুশেন বৈদ্যকে গ্রুপ থেকে বের করে দেন। মহকুমা শাসক তার নিজের মর্জিমাফিক কাজ করছে। আজ উনার স্ত্রীকে নিয়ে মহকুমা শাসক অফিসে গেলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওনাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক সুশেন বৈদ্য।

