Thursday, February 5, 2026
বাড়িরাজ্যকোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে ব্যাপক জমজমাট বাজার

কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে ব্যাপক জমজমাট বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :মাকে বিদায় জানানোর পর এবার বড় মেয়েকে ঘরে আনার পালা। হিন্দু সনাতন ধর্মের বিশ্বাস সোমবার মর্ত্যে আগমন হবেন সুখ-শান্তির দেবী মা লক্ষ্মী। সোমবার ঘরে ঘরে হবে এই কোজাগরী লক্ষ্মী পূজা। তাই রবিবার ছুটির দিন আগরতলা শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী দেবীকে ঘরে নিতে চরম ব্যস্ত ছিল ভক্তরা।

রাজধানীর বটতলা, মহারাজগঞ্জ বাজার এবং লেক চৌমুহনি বাজার সহ বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। একই সাথে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কথায় আছে টাকা দিলে সবকিছু হাতের মুঠোতে আসে। রবিবার সেটাই প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ীরা ধানের ছুড়ি, কলার খোল, আম কাঠ, ফুল বেল পাতা সহ পুজোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে বসেছেন। তবে মূর্তির মতই চড়া মূল্যে বিক্রি হচ্ছে পুজোর সরঞ্জাম।

কারণ ব্যবসায়ীরা ভালো করেই জানেন এখন আর ফ্ল্যাট বাড়িতে এগুলি মিলবে না ভক্তদের। তাই এগুলি বাজার থেকেই ক্রয় করবে তারা। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ ক্ষুদ্র ব্যবসায়ীরা। মূল্য আকার ছোঁয়া হলেও পূজোর সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরবে ভক্তরা। এটাই বিশ্বাস, আর এটাই হচ্ছে বাজারে। যাইহোক ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে হাসি রয়েছে। বাজারে পাল্লা দিয়েছেন মহিলা ব্যবসায়ীরাও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য