Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমায়ের গমন অনুষ্ঠানে যানজটের শিকার রোগীর অ্যাম্বুলেন্স

মায়ের গমন অনুষ্ঠানে যানজটের শিকার রোগীর অ্যাম্বুলেন্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :প্রতিবছরের মতো এ বছরও মায়ের গমন অনুষ্ঠানে যানজটের শিকার হয় সাধারণ পথচারীরা। এই যানজটের হাত থেকে রক্ষা পায়নি রোগীর অ্যাম্বুলেন্স। রোগী নিয়ে মাঝে রাস্তায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হলো বহু অ্যাম্বুলেন্স চালককে। তিল ধরার জায়গা পর্যন্ত ছিল না শহরে অন্যতম ব্যস্ততম রাস্তা গান্ধীঘাট সহ অন্যান্য এলাকার রাস্তা। শত শত গাড়ি এবং কয়েক হাজার বাইক এই রাস্তায় আটকে পড়ে।

 আর এই যানজটের মাঝে ছিল অ্যাম্বুলেন্স। সাইরেন বাজিয়েও ট্রাফিক ও পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা পায়নি অ্যাম্বুলেন্স চালকরা। এক অ্যাম্বুলেন্স চালক জানান, ১৫ মিনিট ধরে সাইরেন বাজিও এক কদম এগোতে পারেনি। অপর এক অ্যাম্বুলেন্স চালক জানান, দীর্ঘ ৩০ মিনিটের অধিক সময় ধরে দাঁড়িয়ে আছেন। কোথায় পুলিশ প্রশাসন সেটা নিয়ে প্রশ্ন উঠে প্রত্যক্ষদর্শীদের মধ্যে। প্রতিবছর কার্নিভালের আয়োজন করে রোড ম্যাপ নিয়ে যথেষ্ট পরিকল্পনার অভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে প্রশাসন। কারণ আগরতলা শহরে মধ্যে রয়েছে প্রধান রেফারেল এবং দ্বিতীয় রেফারেল হাসপাতাল। দুটি হাসপাতালে মধ্যে প্রতিদিন বহু রোগীকে মহকুমা ও জেলা হাসপাতাল গুলি থেকে রেফার করা হয়। কার্নিভালের আগের দিন প্রতিবছর উড়ালপুল এম্বুলেন্সের জন্য খোলা রাখার দোহাই দিয়ে দায়িত্ব খালাস করে দেয় ট্রাফিকের আধিকারিকরা। কিন্তু কতটা যে চরম অব্যবস্থাপনা থেকে যায় সেটা তারা প্রত্যক্ষ করেও প্রত্যক্ষ করেন না। এভাবেই চলছে বছরের পর বছর কার্নিভাল, আর কার্নিভালের সময় মানুষের জীবন যন্ত্রণা চরম আকার নেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য