Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগ্রেপ্তার পলাতক মৎস্য ব্যবসায়ী

গ্রেপ্তার পলাতক মৎস্য ব্যবসায়ী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর :১৫ বছর বয়সী নাবালিকা মেয়ের সাথে অসাভ্য আচরণ করার জন্য গ্রেপ্তার মৎস্য ব্যবসায়ী শঙ্কর দাস। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুরে রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার হয় এলাকার এক নাবালিকা মেয়েকে।

আহত নাবালিকা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। নাবালিকা তার মাকে জানায় মৎস্য ব্যবসায়ী শঙ্কর দাস তাকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে শঙ্কর দাস নাবালিকাকে জোর পূর্বক কীটনাশক খাইয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত শঙ্কর দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি জানান থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল শঙ্কর দাস। অবশেষে শুক্রবার মধ্যরাতে পশ্চিম জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক ও আমতলি থানার পুলিশের সহযোগিতায় সেকেরকোট এলাকা থেকে শঙ্কর দাসকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। শনিবার ধৃত শঙ্কর দাসকে আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য